নিউজ ডেস্ক: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
এ ছাড়া সারা দেশে র্যাব ফোর্সেসের ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানীতে র্যাবের ১৬০টি টহল দল মোতায়েন রয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি।
বিজিবি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply