সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এ ঘটনায় অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। সংঘর্ষের পর থেকে নিউমার্কেট-মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বেলা ১টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

জানা গেছে, সংঘর্ষে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নেয়া হয়েছে। তারা হলেন- মোহাম্মদ বাইজিদ, মোহাম্মদ তাহসিন ও মইনুল ইসলাম। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।

সংঘর্ষ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *