আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় দুই সিরীয় সেনা নিহত হয়েছেন। হামলায় দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ হয়ে গেছে।
রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে ইসরাইলি বিমানবাহিনী সেখানে বিমান হামলা শুরু করে বলে সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। খবর: সানা।
হামলায় দুই সিরীয় সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। এরপরই রাজধানী দামেস্কের বিমানবন্দরটিতে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক সব রকম বিমান চলাচল।
এ ঘটনায় তেলআবিবের পক্ষে থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বছরের জুন মাসে ইসরাইলি বিমান হামলার শিকার হয়েছিল বিমানবন্দরটি। অবকাঠামো এবং রানওয়েগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। পরে তা মেরামত করার দুই সপ্তাহ পর আবার চালু হয়।
সিরিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply