সু চির আরও ৪ বছর কারাদণ্ড

১০ জানুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক সরকারের একটি আদালত।

অবৈধ ওয়াকিটকি রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে এই কারাদণ্ড দেয়া হয়েছে তাকে। খবর: স্কাই নিউজ। সোমবার দেশটির সামরিক সরকারের একটি আদালত এ রায় ঘোষণা করেন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে- সামরিক সরকারের করা সব মামলার রায় সু চির বিরুদ্ধে গেলে কয়েক দশক তাকে কারাগারে কাটাতে হতে পারে।

এর আগে নির্বাচনি প্রচারে কোভিড নিয়ম লঙ্ঘন এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সু চিকে চার বছরের সাজা দেন সামরিক সরকারের আদালত।

সোমবারের মামলার ঘোষণা ছাড়া সু চির বিরুদ্ধে আরও কয়েকটি বিচারকাজ চলমান। এর মধ্যে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ গুরুতর।

উল্লেখ্য, পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের পর সামরিক শাসনের বিরুদ্ধে এবং সুচির মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন।

সেনা অভ্যুত্থান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *