সুদানে ক্ষমতার লড়াইয়ে নিহত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের সেনাবাহিনী ও একটি আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৯৫ জন।

দেশটির চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, আশপাশের শহর ও অঞ্চলে কমপক্ষে ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েক ডজন সামরিককর্মী মারা গেছেন, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর: বিবিসি।

দারফুরসহ অন্যান্য অঞ্চলেও সহিংসতার খবর মিলেছে। প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেয়ার দাবি করেছে আরএসএফ।

অবশ্য এ দাবি নাকচ করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলের কাবকাবিয়ার সামরিকঘাঁটিতে দুপক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীর।

এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, জেনারেল বুরহান ২০২১ সালের ডিসেম্বরে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে রাজনৈতিক তোলপাড় চলছে।

সুদান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *