২৪ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): সোমালিয়ায় দুইটি আত্মঘাতী বোমা হামলায় এক নারী সংসদ সদস্যসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়াও দেশটির রাজধানী মোগাদিসুতে আরেক হামলায় মারা গেছেন পাঁচ বিদেশি নাগরিকসহ আটজন।
বৃহস্পতিবার মধ্য সোমালিয়ার বেলেদুয়েন শহরে ও রাজধানী মোগাদিসুতে এ হামলার ঘটনা ঘটে। খবর: বিবিসি।
নিহত নারী সংসদ সদস্যের নাম আমিনা মোহামেদ আবদি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি ফারমাজো।
এদিকে, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রাজধানী মোগাদিসুতে জাতিসংঘ ও বিদেশি মিশনের অফিস কমপ্লেক্স হালানে ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।
দুটি হামলারই দায় স্বীকার করেছে আল-কায়েদার সাথে সম্পৃক্ত আল-শাবাব জঙ্গিগোষ্ঠী।
সোমালিয়া/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply