সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

৩১ মার্চ ২০২২ (আন্তর্জাতকি ডেস্ক): সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সুমন মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে মক্কা নূর হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

এর আগে ২৪ মার্চ সন্ধ্যায় মক্কা নগরীর ছানাইয়া রোডে দুর্ঘটনার শিকার হন ৩৮ বছর বয়সী ওই যুবক।

নিহত সুমন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডের রাঘাইচটি গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে। সুমনের দুই ছেলে এক মেয়ে রয়েছে।

নিহতের বড় ভাই হাজী মোহাম্মদ মজনু মিয়া জানান, চার বছর আগে জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে যায় সুমন। তার মক্কা নগরীতে ওয়ার্লিংয়ের দোকান রয়েছে। গত ২৪ মার্চ সৌদি আরবের সময় সন্ধ্যায় মক্কা নগরীর ছানাইয়া রোডে পারাপারের সময় প্রাইভেটকারচাপায় আহত হন তিনি।

স্থানীয় মক্কা নূর হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন থেকে বুধবার দিবাগত রাতে তিনি মারা যান।

সৌদি আরব/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *