০৩ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতি ডেস্ক): উগান্ডায় পশ্চিমাঞ্চলীয় কাসেসি জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। যাত্রীরা অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
মঙ্গলবার দেশটির একটি মানবাধিকার সংস্থা এ খবর জানিয়েছে।
উগান্ডা রেডক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা জানান, যাত্রী বহনকারী একটি ট্রাকের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল। দুর্ঘটনার পরপরই কাসেসি থেকে আসা আরও দুইটি লরি এসে ট্রাক ও কারকে আঘাত করে। এরপর বুন্দিবোগিয়ো থেকে আরও একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় যুক্ত হয়। ফলে মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হন।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারান।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply