হাসপাতাল ছাড়লেন পেলে

২২ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। কোলন ক্যান্সারের নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার ৮১ বছর বয়সী পেলেকে ইসরায়েলিটা আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা ভালো ও স্থিতিশীল অবস্থায় আছে।

শারীরিক কিছু সমস্যা দেখা দেয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরে বাড়ি ফেরেন তিনি।

এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে তার। প্রতি মাসেই ক্যান্সারের অবস্থা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলিতে, মেরুদণ্ড, নিতম্ব এবং হাঁটুর সমস্যার মতো অন্যান্য সমস্যার কারণেও পেলের স্বাস্থ্যের অবনতি হয়েছিল। যা তার চলাফেরাকে সীমিত করে দিয়েছিল এবং অস্ত্রোপচার করতে বাধ্য করেছিল। তিনি এর আগেও কিডনির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পেলে/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *