হাসপাতালে সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: শারীরিক অসুস্থতার জন্য চলতি বছরের মার্চ মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। পরে অবশ্য তিনি সুস্থ হয়ে রাজনীতিতে নতুন করে সক্রিয় হয়েছিলেন। শনিবার আবার হঠাৎ অসুস্থ হলে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয় সোনিয়া গান্ধিকে।

এর আগে শুক্রবার মুম্বাইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক সেরে দিল্লি ফিরেছিলেন তিনি। তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি।

সংবাদ সংস্থা এএনআই সূত্র জানায়, সোনিয়ার বুকে সংক্রমণ রয়েছে। তার গায়ে হালকা জ্বরও ছিল।

জানা গেছে, ৭৬ বছর বয়সি কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া সম্প্রতি নতুন করে রাজনীতিতে সক্রিয় হন। ইতোমধ্যেই লোকসভার অধিবেশনে যোগও দেন তিনি। লোকসভা ভোটের মুখে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়াৱ’র তিনটি বৈঠকের মধ্যে দু’টি বৈঠকেই সশরীরে উপস্থিত থেকেছেন তিনি।

জুলাইয়ে বেঙ্গালুরুতেও গিয়েছিলেন। আগস্টের শেষ মুম্বাইয়ে দু’দিনের বৈঠকেও উপস্থিত ছিলেন সোনিয়া। সেখান থেকে ফেরার পরই তার বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়। পরে দ্রুত দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় সোনিয়াকে।

এর আগে গত বছরের ১২ জুন করোনার কারণে সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সে সময় প্রিয়াংকা গান্ধী জানিয়েছিলেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোনিয়া গান্ধী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *