২২ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশ ছাড়তে বেপরোয়া লোকজনের হুড়োহুড়িতে কাবুল বিমানবন্দরের কাছে সাত জন নিহত হয়েছেন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।
তবে তারা কখন মারা গেছে সে বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।
আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদেরকে সরাতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে সাতজন নিহত হয়।
এর আগে গত সোমবার দেশ থেকে পালানোর সময় মার্কিন বিমানে উঠার সময় হুড়োহুড়িতে ছয় আফগান নিহত হন। এছাড়া ওই বিমানের চাকা থেকে পড়ে দুজন নিহত এবং চাকা থেকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।
আফগানিস্তান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply