নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাং সম্পূর্ণভাবে বাংলাদেশে আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। তিনি বলেন, এই ঝড় উপকূলীয় ১৩ জেলায় মারাত্মক এবং দুই জেলায় হালকাভাবে আঘাত হানবে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়া।
সোমবার ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
এনামুর রহমান জানান, সিত্রাং সম্পূর্ণভাবে বাংলাদেশে আঘাত হানবে। ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই। আজ সন্ধ্যায় এটি আঘাত হানবে। আগামীকাল সকাল ৬টা থেকে ৭টার মধ্যে অতিক্রম করবে উপকূল। মূল আঘাত হানবে বরগুনা সদর, পাথরঘাটা এবং পটুয়াখালীর কলাপাড়ায়।
১৩টি জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনীতে সিত্রাং মারাত্মক আঘাত হানবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। জানান, চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় এটি আঘাত হানবে এবং চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলো বিশেষ করে মহেশখালী, সন্দীপ এগুলো ঝুঁকিপূর্ণ আছে।
এসব অঞ্চলে লোক সরানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী।
এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র পরিচালক আহমেদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঘূর্ণিঝড়/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply