২৭ বছর পর এক সিনেমায় শাহরুখ-সালমান

৫ জুলাই ২০২২ (বিনোদন ডেস্ক): বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা শাহরুখ খান ও সালমান খান। জুটিবেঁধে সিনেমায় তাদের কমই দেখা গেছে। অর্জুন ছবিতে প্রথমবার একসাথে দেখা গিয়েছিল বলিউডের দুই খানকে। এরপর অতিবাহিত হয়েছে ২৭ বছর। এ সময়ের মধ্যে দুই তারকার অভিনয় একসাথে উপভোগ করার সুযোগ পাননি দর্শক।

ফের নাকি জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান। আর এই কাজটি করতে চলেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার তথা বলিউড পরিচালক আদিত্য চোপড়া।

গণমাধ্যমের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার পরের সিনেমায় জুটি বাঁধছেন দুই খান। যেখানে দুই হিরোকেই অ্যাকশন চরিত্রে দেখবে দর্শক।

আনন্দবাজার ডিজিটাল এক প্রতিবেদনে জানিয়েছে, শাহরুখ এবং সালমান দুজনকেই আগে দেখেছে দর্শক। বেশিরভাগ সিনেমায় কখনও শাহরুখ, আবার কখনও সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে। সবশেষ দুই নায়ককে দর্শক একসাথে দেখেছিল ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ সিনেমায়।

সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে শ্যুটিং।

বলিউড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ