৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪৬তম বিসিএসের আবেদনপ্রক্রিয়া শেষ। এ পর্যন্ত এই বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে।

গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়। এ বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেয়া হবে।

বিসিএস/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *