অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে

২৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সব অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বলেছেন, আজকের কিশোর আগামীর ভবিষ্যৎ। আগামীতে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। তাই তাদের সঠিক পথ দেখানো সবার নৈতিক দায়িত্ব।

বুধবার সকালে রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ‘কিশোর গ্যাং, অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

মেয়র বলেন, ধ্বংসের তলানিতে পৌঁছানোর আগেই কিশোর অপরাধী ও গ্যাং অপসংস্কৃতি নির্মূলে পর্যাপ্ত সংশোধন ব্যবস্থা, পরিবার ও সমাজের যথোপযুক্ত মনোযোগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরী।

আতিকুল ইসলাম বলেন, ফেসবুকসহ সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। পরিবারসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিশোরদের দেশীয় সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে হবে।

সেমিনারের সভাপতিত্ব করেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। উপস্থিত ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক।

মেয়র আতিকুল ইসলাম/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *