২১ জুন ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৭৮ জন। গতকাল মারা গিয়েছিলেন ৮২ জন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১৩ হাজার ৬২৬ জন।
সোমবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৬৪১ জন। গতকালের চেয়ে আজ ৯৯৫ জন বেশি শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।
করোনা/টিটি/আরএম















