আজও আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪৬ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯৫ জন। এর আগে গত মঙ্গলবার সর্বোচ্চ ৪৫ জন মারা যান।

এই সময়ে দেশে ৩ হাজার ৪৭১ জন শনাক্ত হয়েছেন করোনা আক্রান্ত রোগী হিসেবে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৮১ হাজার ৫২৩ জন রোগী রয়েছেন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৫০২ জন।

গত ২৪ ঘন্টায় দেশের ৫৯টি পরীক্ষাগারে সর্বাধিক ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি জানান, করোনায় মৃত ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ৯ জন। বয়স বিবেচনায় ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন এবং ১০০ বছেরের ঊর্ধ্বে ১ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে মারা গেছেন ১৪ জন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন মারা গেছেন।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৭৬ জনকে স্কিনিং করা হয়েছে। এ পর্যন্ত স্কিনিং করা হয়েছে ৭ লাখ ১৫ হাজার ৫৩৪ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *