২০ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৩৬ জন। গতকালের চেয়ে আজ একজন কম মারা গেছেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১২ হাজার ২৮৪ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। বলা হয়ে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৮৪ হাজার ১৯৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।
উল্লেখ্য, ৪৩৯ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply