করোনা কেড়ে নিল এসএম মহসীনকেও

১৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের কাছে হেরে গেলেন দেশের গুণী অভিনেতা এস এম মহসীন। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। করোনা তার ফুসফুসে সংক্রমিত হয়ে পড়েছিল মারাত্মকভাবে।

চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এস এম মহসীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের পরিচালক ছিলেন। তিনি অসংখ্য মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করেন। বেশ কয়েকটি নাটকের নির্দেশনাও দেন এই নাট্য ব্যক্তিত্ব।

বিস্তারিত আসছে…

এসএম মহসীন/এএমএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *