২৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে কনটেইনার থেকে প্রায় ৪২ টন ফার্নেস তেল পড়ে গেছে। তবে সচল থাকা একটি লাইন দিয়ে দুইদিকের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার হালসা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা প্রকৌশলী বীরবল মণ্ডল বলেন, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি নাটোরে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনে থাক তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। একটি ওয়াগন থেকে ফার্নেস তেল পড়ছে। বাড়ি দুটো দিয়ে অল্প অল্প পরিমাণ পড়েছে।
তিনি জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পোড়াদহ রেল পুলিশের ওসি বলেন, তেলবাহী ট্রেনটি হালসায় লুপ লাইনে দাঁড়ানোর কথা ছিল। লুপ লাইনে ওঠার পর লোকামাস্টার ব্রেক ধরতে গেলে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। একটি কনটেইনার উল্টে ট্রেন লাইনের ওপর পড়ে। একটি কনটেইনারে ৪২ টন লেখা আছে। ওই কনটেইনারের সব তেল পড়ে গেছে।
ট্রেন লাইনচ্যুত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply