গুলশানে গোলাগুলি, ভ্যানচালকসহ গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান-১ নাম্বার এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার বিকাল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধ দুজন হলেন- ভ্যানচালক আব্দুর রহিম ও আমিনুল ইসলাম।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন ভ্যানচালক রয়েছেন।

শেখ শাহানুর রহমান জানান, যিনি গুলি করেছেন তাকেসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোলাগুলির কারণ সম্পর্কে জানার চেষ্টা চলছে।

গোলাগুলি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *