ঘন কুয়াশা, ঢাকার ফ্লাইট নামলো কলকাতায়

নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি যাত্রীবাহী ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে পারেনি। পরে এ দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইট দুটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৮টায় ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

ঘন কুয়াশার কারণে গত সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে প্রায় ছয় ঘণ্টা কোনও আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল। ওই ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, ১টি ছিল কার্গো বিমান।

বিমান চলাচল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *