নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বাড়ির ভেতরের রুমে ঢুকে দেলোয়ারা বেগম নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৬০ বছর বয়সী নিহত দেলোয়ারা উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের মৃত মালেক দেয়ানের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরনগরদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দেলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর অর্থনৈতিক মুক্তির আশায় দুই ছেলে বিদেশে পাড়ি জমায়। এক মেয়ে বিয়ে হওয়ার পর দেলোয়ারা বেগম একাই ওই বাড়িতে বসবাস করতেন।
প্রতিদিনের মতো মঙ্গলবার মাগরিবের নামাজের পর সবজি কাটছিলেন ওই বৃদ্ধা নারী। এর পর সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরের বিছানায় গলা কাটা অবস্থায় তার লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে আসেন।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নরসিংদী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply