চট্টগ্রামে পাহাড় ধসে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বেলতলি এলাকায় পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার বিকালে পাহাড় কাটার সময় এ ধসের ঘটনা ঘটে।

নিহতের নাম খোকা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, রাস্তা করার জন্য শ্রমিকরা বিকালে পাহাড় কাটছিলেন। এ সময় তাদের উপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এনামুল হক জানান, কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

পাহাড় ধস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *