নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার বিকালে গোড়াই-সখীপুর সড়কের টেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার ভাতগ্রাম গ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ, নয়াপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে নাজমুল, গাইড়াবেতিল গ্রামের মঈনউদ্দিনের ছেলে লুৎফর রহমান এবং তেলিপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, পিকআপের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply