১২ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): পয়লা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এবার রমজানের মধ্যে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে। তাই কোনও খাবার দোকান খোলা থাকবে না। রমজান চলমান থাকায় এবার ২টার মধ্যে পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। দুপুর ১টার পর কাউকে এ এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না।
তিনি বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠান চলাকালে রমনা বটমূল ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করা হবে।
প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে বলেও জানান শফিকুল ইসলাম।
তিনি বলেন, ওই দিন ভোরবেলা থেকে সাংস্কৃতিক উৎসব চলবে। বেলা ১১টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এর পর আর তেমন কোনও অনুষ্ঠান থাকছে না।
ডিএমপি/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD












Leave a Reply