পদ্মাসেতুর কাজের অগ্রগতি সাড়ে ৯৩ শতাংশ

৬ জুন ২০২১ (নিউজ ডেস্ক): পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে বনানীর সেতুভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সাথে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেন তিনি। সভা শেষে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক ৫০ ভাগ। নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ দশমিক ৫০ ভাগ। এছাড়া প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ।

তিনি জানান, মূল সেতুর রোডওয়ে স্ল্যাব ২ হাজার ৯১৭টি। এর মধ্যে ২ হাজার ৬২৭টি স্থাপন করা হয়েছে। অন্যদিকে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৮৪৭টি রেলওয়ে স্ল্যাব স্থাপিত হয়েছে।

পদ্মাসেতু/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *