নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশ থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। তবে ওই নবজাতকের পরিচয় শনাক্ত না হওয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটির মাধ্যমে লাশটি দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ওই নবজাতকের কোনও পরিচয় পাওয়া যায়নি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফনের জন্য স্থানীয় গাউসিয়া কমিটির কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ ইবনে আনোয়ার গণামাধ্যমকে বলেন, নবজাতকের পরিচয় না পাওয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় রাত নয়টার দিকে লাশটি দাফন করা হয়।
মরদেহ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply