ফেঞ্চুগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক, সিলেট): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগিতায় কাসিম আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসাসেবা দেয়া হয় চার শতাধিক মানুষকে।

ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে প্রধান অতিথি ছিলেন সিলেট ৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল।

ডাক্তার রাশেদুল হাসান সুজনের নেতৃত্বে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের একদল তরুণ চিকিৎসক এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন। ক্যাম্পে রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল।

মেডিকেল ক্যাম্প/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *