নিউজ ডেস্ক: গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে রোকনপুর সীমান্তে নিহত বাংলাদেশি গরুর রাখাল সাইফুলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আব্দুল জব্বার এবং ১৫৯ বিএসএফের ইটাঘাটা কোম্পানি কমান্ডার জয়াবীর সিং।
পরে বিজিবি গোমস্তাপুর থানার এসআই রফিকুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করে। ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, লাশ গ্রহণের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে ওই সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যান সাইফুল।
সীমান্ত হত্যা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply