বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে যুবক নিহত

নিউজ ডেস্ক: চাঁদপুর শহরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গুরুতর আহত যুবক সবুজ পাটওয়ারী মারা গেছেন।

শুক্রবার বিকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী এলাকার পাটওয়ারী বাড়িতে তার লাশ নিয়ে আসেন স্বজনরা। নিহত যুবক উত্তর গুনরাজদী এলাকার পাটোয়ারী বাড়ির মৃত মালেক পাটোয়ারীর ছেলে।

স্থানীয়রা জানায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের উত্তর পাশে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফর্মার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীর আগুনে পুড়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ে।

এ সময় বিকট শব্দ শুনে স্থানীয়রা তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল দিয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিস সদস্যরা তাকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন হাসপাতালে প্রেরণ করেন।

চাঁদপুর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *