১২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
আখাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি মাজহারুল করিম বলেন, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। মুকুন্দপুর ও হরষপুর সেকশনে ট্রেনের একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানান ওসি।
ট্রেন লাইনচ্যুত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply