মাছ শিকারে গিয়ে মৃত্যু

০৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, কুমিল্লা): কুমিল্লা আদর্শ সদর উপজেলায় গোমতি নদীতে মাছ ধরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিন জন।

রোববার সকাল ৯টায় কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার চাঁনপুর এলাকার মৃত হুরুন মিয়ার ছেলে আব্দুল কাদের সাওদাগর, মৃত মুকুল হোসেনের ছেলে মতি মিয়া, এবং ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া।

আহতরা হলেন, মান্নান মিয়া, ওয়াদুদ মিয়া, ও রুক মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় আড়াইওড়া এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম