সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার

নিউজ ডেস্ক

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান শুক্রবার থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। 

বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান, তাদের অনেকেই আবেদনপত্র জমা দিয়েছেন। এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্রবার বিকেল ৩টায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করবে।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানমনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন। দলের স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, শুক্রবার বিকেল ৩টা থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

সংরক্ষিত আসন/এএমটি/টিটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *