মাস্ক না পরায় সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

১৩ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মাস্ক না পরায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে জরিমানা করেছে দেশটির পুলিশ।

বুধবার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ম্যানলি বিচে কয়েকজনের সাথে হাঁটছিলেন অ্যাবট। এসময় অন্যদের মুখে মাস্ক থাকলেও টনি অ্যাবটের মুখে মাস্ক না থাকায় একজন পথচারী তার ছবি তুলে পুলিশকে পাঠান। পরে করোনার বিশেষ জনস্বাস্থ্য আইন লংঘনে তাকে ৫০০ ডলার জরিমানা করেছে রাজ্যের পুলিশ।

টনি অ্যাবট অস্বীকার করেছেন যে, তিনি আইন ভঙ্গ করেছেন। তবে তিনি বলেছেন, ‘আমি জরিমানাকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি না, কারণ আমি পুলিশের সময় নষ্ট করব না।’

টনি অ্যাবট ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রধান।

অস্ট্রেলিয়া/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *