১১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩৭ জন। গতকাল মঙ্গলবার মারা গিয়েছিলেন ২৬৪ জন। গতকালের চেয়ে আজ ২৭ জন কম মারা গেছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত ২৩ হাজার ৩৯৮ জন মারা গেছেন।
এর আগে গত ৫ আগস্ট ও গতকাল ১০ আগস্টে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৪৩ হাজার ৪৩০ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ২৬৪: মৃত্যুর নতুন রেকর্ড
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply