যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত

২৬ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে জোপলিন শহরের কাছে ট্রেনের পাঁচটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। খবর: রয়টার্স।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক বলছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে উদ্ধারকাজ পরিচালনা করছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ বের করা যায়নি। তবে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পরই ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড ১৪ সদস্যের একটি দল পাঠিয়েছে।

অ্যামট্রাকের এক বিবৃতিতে জানানও হয়েছে, দুর্ঘটনায় তিনজন মারা যান এবং আহত হন অন্তত ৫০ জন। ট্রেনটিতে ১৪৭ যাত্রী ও ১৩ ক্রু ছিলেন।

রেল দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *