যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন নামে এক যুবলীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১০ টার দিকে নলছিটি হাসপাতাল সড়কের প্রবেশ মুখে মাসুদের পেট্রোলের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম সুমন সুমন পৌর এলাকা শীতলপাড়ার আমজেদ হোসেনের ছেলে। তিনি যুবলীগের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।

জানা গেছে, রাত ১০টার দিকে হাইস্কুল রোডে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *