লকডাউনের নবম দিনে আটক ৫৮৫ জন

০৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনের নবম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৫৮৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ১২৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা।

শুক্রবার এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, সরকার ঘোষিত লকডাউনের পঞ্চমদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ১২৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেয়া হয়েছে এক লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা।

তিনি আরও বলেন, আর সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ এক হাজার ৪১৪টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।

লকডাউন/এসকেএম