শেখ হাসিনাকে মমতার চিঠি

৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আমের কারণে মমতা ব্যানার্জী এক চিঠিতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আম পেয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি টিঠিটি পাঠান।

আরও পড়ুন: হাসিনা-মমতা-অমিত শাহ থাকছেন ইডেনে

চিঠিতে মমতা ব্যানার্জী লিখেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে আপনার স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’

হাসিনা-মমতা/আরএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *