শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক মোসাদ্দেক

১ আগস্ট ২০২২ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার তৃতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপতিতে বলা হয়, মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোটের কারণে সফর থেকে ছিটকে গেছেন প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহান। নুরুল হাসানের জায়গায় দলে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ওয়ানডে দলের সাথে তিনি এখন জিম্বাবুয়েতেই আছেন।

দলে নিয়মিত না হলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে পরিচিত মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর অধিনায়ক ছিলেন এই তারকা অলরাউন্ডার।

শোকাবহ আগস্ট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *