২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হককে সদস্যসচিব করে আজ গণ অধিকার পরিষদ নামে একটি দলের আত্মপ্রকাশ হয়েছে। আত্মপ্রকাশের দিনেই এই দল এবং এর সহযোগী সংগঠন ছাত্র ও যুব অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার দুপুরে আধঘণ্টার জন্য রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। সমাবেশে তারা এ দাবি জানান।
মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা কর্মীরা দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখেন শাহবাগ মোড়। এতে শাহবাগ থেকে পল্টন, বাংলামোটর, সায়েন্স ল্যাব ও টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
সমাবেশে অংশ নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, রেজা কিবরিয়া ও নুরু দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার মদদদাতা হিসেবে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। রেজা কিবরিয়াদের অসৎ উদ্দেশ্য জাতির সামনে উন্মোচিত হয়েছে। এরা জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন। তাদের সাম্প্রদায়িক সংগঠন দ্রুত নিষিদ্ধ করতে হবে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বলেন, চট্টগ্রামের জেএমসেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় প্রমাণসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের ১০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। রেজা কিবরিয়া ও নুরুল হকের প্রত্যক্ষ মদদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হামলা চালিয়ে দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসকে উসকে দিয়েছিল। এটিসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় নেতৃত্ব দেয়ার অপরাধে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন গণ অধিকার পরিষদসহ তাদের অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবি জানাই।
বক্তারা সাম্প্রদায়িক হামলায় মদদ দেয়ার অভিযোগে নতুন দলটির শীর্ষ দুই নেতা কিবরিয়া ও নুরুল হককে গ্রেফতারের দাবি জানান।
মুক্তিযুদ্ধ মঞ্চ/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply