সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

৬ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): কুয়াকাটা সমুদ্রসৈকতে এবার ভেসে এসেছে ৬ ফুট দৈর্ষ্যের একটি মৃত স্পিনার ডলফিন। এটির লেজে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার সকাল ১০টায় কুয়াকাটা ঝাউবন সংলগ্ন সৈকতে এটি দেখতে পায় স্থানীয় একজন ট্যুর গাইড। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়া হয়।

ট্যুর গাইড মোবারক ও স্থানীয় জেলেরা জানান, সৈকতে জোয়ারে পানিতে ডলফিনটি তারা ভেসে আসতে দেখেছেন।

তাদের মতে, দুই এক ঘণ্টা আগে এটি মারা গেছে। আকৃতির কোনও পরিবর্তন হয়নি বলেও জানিয়েছেন তারা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, ডলফিনটিকে বালুচাপা দিয়ে রাখা হয়েছে।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ফিল কোর্ডিনেটর মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, এটি স্পিনার বা গুর্নি ডলফিন। এর বৈজ্ঞানিক নাম, স্টেনেলা লংগিরোস্ট্রিস। এটি সাধারণত গভীর সমুদ্রে থাকে। তবে কী করণে মারা যাচ্ছে তা গবেষণা ছাড়া বলা সম্ভব নয়।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘনঘন ডলফিন ও কচ্ছপের মৃত্যুতে তারা উদ্বিগ্ন। এসবের মৃত্যুরহস্য উন্মোচনে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান ওই বন কর্মকর্তা।

উল্লেখ্য, চলতি বছর কুয়াকাটা সৈকতে মৃত ৮টি কচ্ছপ, ৮টি রাজকাঁকড়া এবং ৫টি বিভিন্ন প্রজাতির ডলফিনসহ লাখ লাখ জেলিফিশ ভেসে আসে।

ডলফিন/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *