নির্বাচনী ব্যবস্থার সংস্কারে মতামত আহ্বান

নিউজ ডেস্ক: সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাব জানতে আগ্রহী নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এ জন্য কমিশন সুনির্দিষ্ট পরামর্শ চেয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মতামত চেয়ে অনুরোধ জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার ‘নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন’ গঠন করে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাব জানতে আগ্রহী।

এ প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই-মেইল, ওয়েবসাইট বা কমিশনের ফেসবুক পেজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মতামত পাঠানোর ঠিকানা:

ইমেইল: feedback@erc.ecs.gov.bd

ওয়েবসাইট:  https://erc.ecs.gov.bd

ফেসবুক পেজ: www.facebook.com/ercbd2024

নির্বাচন/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *