নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া কমিটি অব পর্তুগালের নতুন কমিটির অভিষেক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার পর্তুগাল প্রবাসীদের সংগঠনটির ৭১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) লিসবনের একটি রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন সান্তা অ্যান্থনিও জুন্তা ফ্রিগুসিয়ার প্রেসিডেন্ট জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশ। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন কাজী আনোয়ার হোসেন কাঈফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সামাজিক সংগঠন কাজা দো বাংলাদেশের আহ্বায়ক রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিকদার বাবু ও শেখ সুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের ২১ জন সদস্য, প্রতিষ্ঠাকালীন ও কমিটির সব সাবেক সদস্যরা। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার পর্তুগাল প্রবাসীরা উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠাকালীন সদস্যদের পক্ষে বক্তব্য দেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মেহেদী হাসান মানিক, প্রথম সাধারণ সম্পাদক কাজী আবদুস সাত্তার, উপদেষ্টা ফারুকুল ইলাম, সদ্য সাবেক কমিটির সভাপতি সাহেদুজ্জামান মোল্লা ও সাধারণ সম্পাদক মাহদী ইসলাম জয়।নতুন কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহাগ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাব্বির মাহমুদ।
অভিষেক/এএমটি/টিটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD
















Leave a Reply