আদালতে স্বর্ণা

১২ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): সাবেক স্বামীর মামলায় গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে আদালতে তোলা হয়েছে। 

শুক্রবার বিকালে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে হাজিরা করা হয়।

মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম খান জানান, মডেল স্বর্ণাকে আদালতে পাঠানও হয়েছে। পাঁচদিনের রিমান্ড চাওয়া হবে তার।

সাবেক স্বামীর কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর লালমাটিয়া থেকে স্বর্ণাকে গ্রেফতার করে পুলিশ।

২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সাথে ফেসবুকে স্বর্ণার পরিচয় হয়। ২০১৯ সালের মার্চে তারা বিয়ে করেন। এরপর কামরুল সৌদি আরব চলে যান। গাড়ি ও ফ্ল্যাট কেনা এবং ব্যবসা করাসহ নানা অজুহাতে কামরুলের কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা।

সম্প্রতি কামরুল দেশে ফিরলে স্বর্ণা জানায়, সে কামরুলকে অনেক আগেই তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয়া হয়। এরপর কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন। সন্ধ্যায় লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোমানা ইসলাম স্বর্ণা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *