দেশে ফিরছেন তামিম-হাসান

২৭ মার্চ ২০২১ (স্পোর্টস ডেস্ক): নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত কারণে এ সিরিজ না খেলেই দেশে ফিরবেন তিনি।

তামিমের সাথে ফিরছেন দলের তরুণ পেসার হাসান মাহমুদও। চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজের একাদশ থেকে ছিটকে পড়েছেন এই পেসার। 

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পিঠে চোট পান হাসান। যে কারণে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও তাকে নামায়নি নির্বাচকরা।

ওয়ানডে সিরিজ শেষেও হাসানের ফিটনেস আশানুরূপ নয় বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর দিনই বিমানে উঠতে যাচ্ছেন এ তরুণ পেসার।

রোববার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন তামিম ইকবাল ও হাসান মাহমুদ।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি আরম্ভ হবে ২৮ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ এবং পয়লা এপ্রিল।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *