কয়লাবোঝাই কার্গো ডুবি

২৭ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): ভৈরব নদে তলা চিদ্র হয়ে কয়লাবোঝাই একটি কার্গো ডুবার ঘটনা ঘটেছে। তবে যশোরের অভয়নগরের নওয়াপাড়ার এ দুর্ঘটনায় কোনও হতাহত হয়নি।

শনিবার সকালে নওয়াপাড়ার ভৈরব নদের রাজঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সাহারা গ্রুপ মংলা বন্দরের হার্ডবাড়িয়া থেকে গত এমভি প্রবাহ এন্টারপ্রাইজ-২ কার্গোতে কয়লা লোড করে। অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছিল এই ৭৬৫ টন কয়লা।

বুধবার রাতে ওই কার্গোটি নওয়াপাড়ার রাজঘাট সাহারা গ্রুপের নিজ ঘাটে নোঙর করে। শনিবার সকাল ৭টার দিকে কয়লা আনলোডের কাজ শুরু হয়। এসময় কার্গোর তলা চিদ্র হয়ে হ্যাজের ভিতর পানি প্রবেশ করতে থাকে। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার সময় ভৈরব নদে কার্গোটি তলিয়ে যায়।

কার্গোতে থাকা সবাই নিরাপদ আশ্রয় নেয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে এমভি প্রবাহ এন্টারপ্রাইজ-২ এর লস্কর মাহফুজুর রহমান জানান, শনিবার সকাল থেকে কয়লা আনলোড করার সময় হ্যাজের ভিতর পানি উঠতে থাকে। জাহাজের ত্রুটি থাকায় দেড় ঘণ্টা পর কার্গোটি ভৈরব নদে তলিয়ে যায়।

সাহারা গ্রুপের ব্যবস্থাপক রেদোয়ান জানান, অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত কয়লাবোঝাই এমভি প্রবাহ -২ শনিবার ভৈবর নদে তলিয়ে গেছে। ৭৬৫ টন কয়লার মধ্যে ৩০ থেকে ৪০ টন কয়লা আনলোড করা হয়েছে। বাকি কয়লাসহ কার্গোটি পানিতে ডুবে গেছে।

নৌ-দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *