৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
সোমবার লকডাউনের প্রথম দিনে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন।
পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এসময় ব্যবসায়ীরা প্রায় আধঘন্টা লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
আকাশ নামে এক ব্যবসায়ী জানান, আমরা অনেক টাকার মাল বাকিতে এনেছি। এভাবে মার্কেট বন্ধ হলে পাওনাদারদের টাকা কীভাবে শোধ করবো? ঈদে কীভাবে কর্মচারীদের বেতন দেব? আমাদের পরিবারের কি হবে? যেভাবে কলকারখানা চালু রাখা হয়েছে, একইভাবে মপিংমল খোলার অনুমতি দিতে তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
মোহাম্মদ বিল্লাল নামের এক ব্যবসায়ী বলেন, আমরা কোনও লকডাউন চাই না। স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবিও জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন লোক জড়ো হয়েছিল। পুলিশ এসে তাদের সরিয়ে দিয়েছে।
লকডাউন/এসকেএম/আরএম















