পাসপোর্ট এগুলো এক ধাপ

১৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): ১১০টি পাসপোর্টের তালিকায় বাংলাদেশ এগিয়েছে এক ধাপ। গত বছর বাংলাদেশ ছিল ১০১ নম্বরে। এবার এক ধাপ এগিয়ে হলো শততম।

মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনারস এই সূচক প্রকাশ করে। এক যুগেরও বেশি সময় ধরে সংস্থাটি এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করছে। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশ ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করা হয়।

বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বর্তমানে ৪১টি দেশে আগাম ভিসা ছাড়াই যাওয়া যায়। বাংলাদেশের নাগরিকরা এই ৪১টি দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকেন।

বাংলাদেশ ছাড়াও লেবানন ও সুদানের নাগরিকরা ৪১টি দেশে অন-অ্যারাইভাল সুবিধা পেয়ে থাকেন বলে জানিয়েছে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনারস।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশি দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে মালদ্বীপ। তারা রয়েছে ৬০তম স্থানে। এরপর ভারত ৮৪তম, ভুটান ৮৯তম এবং মিয়ানমারের অবস্থান ৯৪তম। এছাড়া শ্রীলংকা রয়েছে ৯৯তম স্থানে। আর বাংলাদেশের পরে রয়েছে নেপাল। তাদের অবস্থান ১০৩তম। পাকিস্তানের অবস্থান ১০২তম। তালিকার সবশেষ নামটি (১১০তম) আফগানিস্তানের।

মিয়ানমারের নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পান ৪৭টি দেশে। সেনাশাসনের পরও তাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

পাসপোর্ট সূচকের প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপান ও সিঙ্গাপুর। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

পাসপোর্ট/আরএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *